×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৩
  • ২৫৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে জিনজিরা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। কেরানীগঞ্জ রাজস্ব  সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে শুক্রবার বিকেলে জিনজিরা বাজারে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় সরকার নির্ধারিত মূল্য তালিকা দোকানে টাঙ্গিয়ে না রাখার অপরাধে একজন মুদি দোকানদার, দুইজন মুরগি ব্যবসায়ী ও একজন মাংস ব্যবসায়ীকে সর্ব মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ ও সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন বলেন, ঢাকা জেলা প্রশাসকের নির্দেশনা বাজার মনিটরিং করার জন্য এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। কোন ব্যবসায়ীকে অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সাধারণ মানুষের কাছে বিক্রি করতে দেওয়া হবে না। এজন্য বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। এই ভ্রাম্যমান আদালতের অভিযানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব  সার্কেল দক্ষিণ ভূমি অফিসের নাজির ও আদালত বেঞ্চ সহকারি মজিবুর রহমান জয় ও মডেল থানা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat