×
সদ্য প্রাপ্ত:
চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৯
  • ২১৯ বার পঠিত
আশরাফুল ইসলাম গাইবান্ধা:: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজেন ২০২৩-২০২৪ ইং অর্থ বছরের সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের জন্য উপজেলা যাকাত কমিটির সভা ও উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে  ১৯ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল আজিজ, আরো বক্তব্য রাখেন মুফতি মাওলানা মোঃ রবিউল ইসলাম, মাওলানা মোঃ মকবুল হোসেনসহ অন্যান্যরা। এসময় ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকগণ,ইমাম,মোয়াজ্জিনসহ স্থানীয় গণমধ্যেমকর্মীরা উপস্থিত ছিলেন।  

সভায় সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের জন স্থানীয় দানবীর ও যাকাত প্রদানকারীদের সচেতন করতে বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat