×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০৯-২০
  • ২৮৪ বার পঠিত

স্বাধীনবাংলা, বিশেষ প্রতিনিধিঃ

পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশে এই শুল্ক প্রত্যাহার করা হয়। গতকাল রবিবার এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে গত বুধবার তিনি জানান, মানুষ ক্ষতিগ্রস্ত হোক, তা আমরা চাই না। পেঁয়াজের ওপর বিদ্যমান ৫ শতাংশ আমদানি শুল্ক তাই প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করব।

উল্লেখ্য, দাম বাড়ার প্রবণতা দেখে বাণিজ্য মন্ত্রণালয় চলতি মাসের শুরুর দিকেই জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি পাঠিয়ে পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানায়। কিন্তু এনবিআর তখন অনুরোধ রাখতে চায়নি। ১৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তা নাকচ করে দেয়। এখন পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ হারে শুল্ক দিতে হয়।

কিন্তু এর মধ্যেই ভারত হঠাৎ পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। বাংলাদেশ সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি করে ভারত থেকেই। এক বছর আগে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করায় এর দর সর্বোচ্চ ৩০০ টাকা হয়েছিলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat