সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
বাংলাদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্যের মধ্যেই আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে দেশটি দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী অর্জুন সিং।
বাংলাদেশে হিন্দুদের হত্যা ও নির্যাতনের অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথা ও বলেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর ) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাঁর এমন বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
অর্জুন সিং বলেন, " ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব।
অনেক হয়েছে, বাংলাদেশের জন্য আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হচ্ছে, তার বদলা তো আমাদের নিতেই হবে। প্রতিশোধ নেবো, এতে কোনো সন্দেহ নেই।
এ জাতীয় আরো খবর..