×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২১
  • ১৮৭ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আজ সোমবার দুপুরে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে কাভার্ডভ্যান চাপা দেয়। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন ঘটনাস্থলেই ও ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে একজন মারা যান।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় ঘটা দূর্ঘটনায় ঘটনাস্থলে এক শিশুসহ তিনজন নিহত হয়।
 
নিহতদের মধ্যে জেলার সরাইল উপজেলা বড়ইবাড়ি এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৭) ও একই এলাকার নাজমুল মিয়ার ছেলে জিলানীর (৮) পরিচয় পাওয়া গেছে।

তিনি জানান, সোহাগপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন পুরুষ ও এক শিশু নিহত হয়।

আহত দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে আরো একজন মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat