×
সদ্য প্রাপ্ত:
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১৫
  • ৩৫ বার পঠিত
জয়, রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে আদালত চত্বরে জামিন পেয়েই বাদীর আইনজীবীর ওপর নৃশংস হামলা চালিয়েছে আসামি পক্ষ। এতে অ্যাডভোকেট ইয়ামিন আলী (৪৫) নামের এক আইনজীবী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে ৩ হামলাকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আইনজীবী ইয়ামিন আলীর ওপর আগেও হামলা হয়েছিল। ওই ঘটনায় তার বাম হাত ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করেন। রোববার দুপুরে ওই মামলায় অভিযুক্তরা আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন।

আহত আইনজীবীর অভিযোগ, জামিন পাওয়ার পর আসামিরা আদালত চত্বরেই তার জন্য ওঁৎ পেতে থাকে। তিনি আদালত ভবন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ৭-৮ জন মিলে তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নেন।

বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, "জামিন পেয়ে আদালত চত্বরেই আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী। তিনি বলেন, "আদালত চত্বরের মতো নিরাপদ জায়গায় একজন আইনজীবীর ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক। এটি আইনজীবীদের পেশাগত নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। আমরা জরুরি সভা ডেকে কঠোর কর্মসূচি ও মামলার সিদ্ধান্ত নেব।

এ বিষয়ে রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কয়েকজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat