×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-১২
  • ২৫ বার পঠিত
সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু নাইম।

মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ ফজলে এলাহী নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে এই সাড়াঁশি অভিযান পরিচালিত হয়।

মাদারীপুর জেলার রাজৈর থানাধীন সানেরপাড় এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে সি এন্ড বি মাঠ সংলগ্ন একতা ভলকানাইজিং গ্যারেজের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা কালে ১১ নভেম্বর বিকেল পাঁচটা পনেরো মিনিটে রাজৈর উপজেলার মজুমদারকান্দি পূর্ব পাড়ার হাসেম শেখের ছেলে মোঃ সুজন শেখ (৪০) এবং একই এলাকার মৃত হযরত আলী শেখের ছেলে মোঃ আনিছ শেখকে (৪২) আটক করা হয়। এ সময় তাদের দুইজনের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat