সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার রাজৈর থানা পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি থানা প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা। এ সময় রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুন নেছা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসককে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং পুলিশের দায়িত্ব পালন ও জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় জেলার প্রশাসনিক কার্যক্রম ও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়।
এ জাতীয় আরো খবর..