×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১০
  • ২৬ বার পঠিত
আল- আমিন সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

কাঁচি, ক্ষুর আর চিরুনি—এই তিনটি উপকরণই তাঁর জীবনের দীর্ঘ চার দশকের সঙ্গী। সময়ের পরিবর্তনে গ্রামবাংলার হাটবাজারে অনেক আধুনিক সেলুন গড়ে উঠলেও বদলায়নি শ্রী বিমল চন্দ্র দাসের কর্মজীবন। দীর্ঘ ৪০ বছর ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী বাজারের রাস্তার পাশে বসেই নরসুন্দরের কাজ করে জীবিকা নির্বাহ করছেন তিনি। বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও তাঁর দৈনিক আয় মাত্র ২০০ থেকে ৩০০ টাকা। এই সামান্য উপার্জন দিয়েই চার সদস্যের সংসার টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ভেংড়ী গ্রামের বাসিন্দা শ্রী বিমল চন্দ্র দাস। বাপ-দাদার এই ঐতিহ্যবাহী পেশাকেই জীবনের একমাত্র অবলম্বন হিসেবে বেছে নিয়েছিলেন। দেখতে দেখতে পেরিয়ে গেছে প্রায় চার দশক। আজও প্রতিদিন বাজারের রাস্তার পাশে নিজের ছোট্ট কর্মস্থলে বসে ক্রেতার অপেক্ষা করেন তিনি। কেউ চুল কাটতে আসেন, কেউ বা আসেন দাড়ি কামাতে। তাঁদের সেবা দিয়েই দিন শেষে যা আয় হয়, তা নিয়েই বাড়ি ফেরেন তিনি।

প্রতিদিন কাজের পরিমাণ সমান থাকে না। কোনো দিন ক্রেতার সংখ্যা কিছুটা বেশি থাকে, আবার কোনো দিন কাজের অপেক্ষায় দীর্ঘ সময় পার করতে হয়। সব মিলিয়ে দৈনিক গড়ে ২০০ থেকে ৩০০ টাকা আয় হয় তাঁর। চার সদস্যের পরিবারের ভরণপোষণ, খাবার ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে এই সামান্য আয়ই একমাত্র ভরসা। ফলে আয় কমে গেলে বা কাজ না থাকলে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

বিমল চন্দ্র দাস দৈনিক যমুনাকে জানান, বাপ-দাদার পেশা হিসেবে তিনি নরসুন্দরের কাজ বেছে নিয়েছেন এবং প্রায় ৪০ বছর ধরে এর সঙ্গেই যুক্ত আছেন। কাজের ওপর নির্ভর করেই তাঁর প্রতিদিনের উপার্জন নির্ধারিত হয়।

আধুনিকতার ছোঁয়ায় গ্রামীণ জনপদে অনেক পরিবর্তন এলেও বিমল চন্দ্রের মতো প্রান্তিক মানুষগুলো আজও পুরোনো পদ্ধতিতে জীবিকা নির্বাহ করছেন। দীর্ঘ চার দশকে বড় কোনো সচ্ছলতার মুখ না দেখলেও পেশার প্রতি দায়িত্ববোধ আর পরিবারের প্রতি দায়বদ্ধতা তাঁকে প্রতিদিন কর্মস্থলে টেনে আনে। বয়স ও প্রতিকূল পরিস্থিতিও তাঁর এই সংগ্রাম থামিয়ে দিতে পারেনি। অল্প উপার্জন আর অনিশ্চয়তার মাঝেও বিমল চন্দ্র দাসের এই জীবনসংগ্রাম গ্রামীণ অর্থনীতির এক বাস্তব চিত্র, যা বংশপরম্পরায় চলে আসা একটি পেশাকে টিকিয়ে রাখার নীরব ইতি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat