×
সদ্য প্রাপ্ত:
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল জাতীয় সংসদে অর্থমন্ত্রী: রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা এনবিআরের আন্দোলন: ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর প্রাণহানি, আক্রান্ত ৯১৭ মিঠামইনে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, আহত ৩০ শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৫
  • ২৩৫ বার পঠিত
সাইবার হামলার হুমকি কিংবা সাইবার নিরাপত্তা বিষয়ে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি র‌্যাবও বেশ কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

খন্দকার মঈন বলেন, ‘সারা দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ‘সাইবার হামলা’র হুমকি দেয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর এ বিষয়ে অন্যান্য প্রতিষ্ঠানের মতো আমরাও কাজ করে যাচ্ছি।’
 
‘ভারতীয় একটি হ্যাকার গ্রুপ’ সাইবার হামলার হুমকি দিয়েছে। এ বিষয়ে র‍্যাবের কোনো তৎপরতা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সাইবার হামলার হুমকি কিংবা সাইবার নিরাপত্তার বিষয়ে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি আমরাও বেশ কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি।’

‘আমাদের যারা আইটি এক্সপার্ট আছেন, তারা এটা নিয়ে কাজ করছেন। আর যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে,’ বলেন কমান্ডার খন্দকার আল মঈন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat