রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির সাজেকের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রক্তক্ষয়ী সংঘর্ষ ও তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে
উদ্ধার অভিযানের পর সাজেকে আটকে পড়া সকল পর্যটককে নিরাপদে খাগড়াছড়ির দিঘীনালার দিকে নিয়ে আসা হয়েছে এবং বর্তমানে এলাকার নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে রয়েছে
উদ্ধার প্রচেষ্টা ও আক্রমণ: সকালে সাজেকে আটকে থাকা পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উজোবাজার এলাকায় অবরোধকারীদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়
দুপক্ষীয় গোলাগুলি: একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ বাইরে চলে গেলে এবং অবরোধকারীদের দিক থেকে গুলি ছুড়লে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান
রাঙামাটির পুলিশ সুপার জানান, দীর্ঘ সংঘর্ষের পর সাজেক সড়কের পরিস্থিতি বর্তমানে শান্ত ও সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে