নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
মামলার আসামি হয়ে আদালতে হাজিরা, শুনানি শেষে জামিন—তারপরই ‘জয় বাংলা’ স্লোগানে আলোচনায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী!
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে সিদ্ধিরগঞ্জের রিকশাচালক তুহিন হত্যা মামলায় হাজির হন আইভী। শুনানি শেষে আদালত তাঁর পুনরায় জামিন মঞ্জুর করেন। আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় তিনি বলেন, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা।’ এ সময় উপস্থিত সমর্থকদেরও স্লোগান দিতে দেখা যায়।
২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় রিকশাচালক তুহিন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আইভী এজাহারভুক্ত ১১ নম্বর আসামি। কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে তাঁর উপস্থিতি এবং জামিনের পর স্লোগান—দুই ঘটনাই নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আদালতের কাঠগড়া থেকে রাজনৈতিক স্লোগান—আইভীর এই উপস্থিতি আবারও তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
এ জাতীয় আরো খবর..