×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১৩
  • ৩১ বার পঠিত
ফাহাদ হাসান জিসান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি :

নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়ার জের ধরে পারিবারিক কলহের জেরে সুফিয়া আক্তার নিশি (২৪) নামের এক গৃহবধূকে গলা কেটে ও ওড়না পেঁচিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক স্বামী আব্দুল মান্নান ওরফে মনিরকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

​আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোররাত আনুমানিক ৪টার দিকে #বন্দর উপজেলার #তিনগাঁও উত্তরপাড়া এলাকায় পুরাতন মসজিদের পেছনে অবস্থিত ভিকটিমের বাবার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় ও পরকীয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। ঘটনার দিন রাতে কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্বামী আব্দুল মান্নান তার স্ত্রী সুফিয়া আক্তার নিশিকে গলা কেটে এবং ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করেন।

​হত্যাকাণ্ড ঘটানোর পর ঘাতক স্বামী নিজেই #জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন দিয়ে পুলিশের কাছে পুরো হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

​খবর পেয়ে বন্দর থানা #পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক স্বামী আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

​এই বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের মরদেহ #ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat