×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১৩
  • ৬০ বার পঠিত
শাহিদুল ইসলাম, উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর):

ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায়  ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ-২ ডাকাত গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। অভিযানের সময়  তাইফুর রহমান নামের এক উপপরিদর্শক (এস আই)  আহত হওয়ার  ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার  ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাত দলের-২ সদস্যকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন,  কালিয়াকৈর উপজেলার রাধানগর এলাকার জিন্নাত আলীর ছেলে রুবেল (৩১) এবং বগুড়া জেলার  নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকার জমশেদ প্রমাণিকের ছেলে মোঃ তুহিন প্রমাণিক (৩৩)।  

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রা এলাকায়  পুলিশ অভিযান চলায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। এসময় ডাকাত দলের  কয়েকজন পালিয়ে যান এবং রুবেল ও তুহিন নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের (এস আই)  উপপরিদর্শক তাইফুর রহমান আহত হন। পরে তাকে উদ্ধার করে কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবা দেওয়া হয় । গ্রেফতার কৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতির সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।  ডাকাত চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat