×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৬-১০-০৬
  • ২২ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার হেরিটেজ পার্কে অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে আটক করল ত্রিপুরা পুলিশ। পুলিশের সূত্রে প্রকাশ, গ্রেফতারকৃত ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা পিসিজেএসএস এর সঙ্গে যুক্ত এবং সংগঠনটির একজন অস্ত্র কমান্ডার হিসেবে কাজ করছিলেন।

সোমবার (৫ অক্টোবর ) গ্রেফতারের ঘটনা ঘিরে আগরতলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গ্রেফতারকৃত বাংলাদেশি নাগরিকের নাম শ্যামল কান্তি চাকমা ওরফে টোরু।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্তু লারমার নেতৃত্বাধীন পিসিজেএসএসের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলে অভিযোগ। আগরতলার এনসিসি থানার পুলিশ হেরিটেজ পার্কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রের দাবি, আগরতলার হেরিটেজ পার্কে পিসিজেএসএসের কয়েকজন সদস্য বৈঠক করছিলেন। সেই সময় পুলিশ সেখানে অভিযান চালায়।

অভিযানের সময় শ্যামল কান্তি চাকমাকে আটক করা হলেও তাঁর দুই সহযোগী মিথান চাকমা এবং জ্যোতিস্মান চাকমা ওরফে বুলবুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। পলাতক ২ ব্যক্তির সন্ধানে ও তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat