×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৬-১০-০৬
  • ১৫ বার পঠিত
জনি হোসেন, স্টাফ রিপোর্টারঃ (নীলফামারী)

নীলফামারীতে নবাগত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সঙ্গে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নীলফামারীর বিভিন্ন নাগরিক সমস্যা, জনদুর্ভোগ, সম্ভাবনা এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকরা জেলা প্রশাসকের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে জনস্বার্থে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে আরও কার্যকর সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, আইনশৃঙ্খলা ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডসহ নাগরিক জীবনের নানা সমস্যার বিষয় জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন সাংবাদিকরা। এসব বিষয়ে জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

সভায় নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, সহসভাপতি হেকিম মোস্তাফিজুর রহমান সবুজ ও শীশ রহমান, আনোয়ারুল আলম প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাহ মিলন, অর্থ সম্পাদক আবুল হোসেন শাহ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আল আমিন,ও দৈনিক সোনালী কন্ঠের স্টাফ রিপোর্টার জনি হোসেন সহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat