×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৬-১০-০৬
  • ২৭ বার পঠিত
সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী।

প্যারেড পরিদর্শনকালে মাঠ পর্যায়ে সদস্যদের দক্ষতা, শারীরিক সক্ষমতা ও পোশাক-পরিচ্ছদের মান পর্যবেক্ষণ করেন পুলিশ সুপার। এ সময় চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।

প্যারেড শেষে পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস অনুসরণ, স্বাস্থ্য সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনসাধারণের সঙ্গে সৌজন্যমূলক আচরণ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি নির্দেশনা দেন।

প্যারেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের।

পরে পুলিশ সুপার পুলিশ লাইন্সের যানবাহন শাখা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এদিকে, মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যরা তাদের ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন দাবি-দাওয়া এবং সমস্যার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। তিনি তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধান ও দাবি-দাওয়া পূরণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে জেলার সব পুলিশ সদস্যকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat