×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-০১
  • ১৮৪ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ ভয়াবহ বাস দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হল ভারতের তামিলনাড়ুতে। ২টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে মৃত্যু হয়েছে এই ১০ জনের। ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার (৩০ নভেম্বর ) সন্ধ্যায় শিবগঙ্গা জেলার কুম্মনগুড়ির রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি পিল্লাইয়ারপট্টি থেকে ৫ কিলোমিটার দূরে তিরুপত্তুর এলাকায়। প্রাথমিকভাবে স্থানীয়রাই আহতদের উদ্ধার করে। খানিক পরে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী। বাসগুলি এমনভাবে দুমড়ে মুচড়ে গিয়েছিল তাতে উদ্ধার কাজ প্রাথমিকভাবে বাধাপ্রাপ্ত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাস তিরুপুর থেকে কারাইকুডি যাচ্ছিল, অন্যটি কারাইকুডি থেকে ডিন্ডিগুল জেলার দিকে যাচ্ছিল। ২টি বাসই অত্যাধিক গতিতে ছিল। যার ফলে সংঘর্ষে এত জনের মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat