×
সদ্য প্রাপ্ত:
নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৯
  • ৩১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ ও অর্থ আদায়ের একটি সিন্ডিকেট চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সাবেক গ্যাস কর্মকর্তা ফারুকের তত্ত্বাবধানে মোকলেসের পরিচালনায় তার শালা দিদার ওরফে ‘চামচা দিদার’, শামীম ওরফে ‘ছেচ্চরা শামীম’সহ আরও কয়েকজন এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

অভিযোগ রয়েছে, নতুন বাড়ি উঠলেই সেখানে অবৈধ গ্যাস সংযোগের প্রস্তাব দেওয়া হয়। তবে বিষয়টি শুধু নতুন বাড়িতে সীমাবদ্ধ নয়—দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়িতে অবৈধ সংযোগ দিয়ে প্রতি মাসে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

স্থানীয়দের আরও অভিযোগ, অবৈধ সংযোগের কারণে বৈধ গ্যাস ব্যবহারকারীরাও ভোগান্তির শিকার হচ্ছেন। গ্যাসের চাপ কমে যাওয়া ও নিয়মিত গ্যাস না পাওয়ার মতো সমস্যার জন্য তারা অবৈধ সংযোগকে দায়ী করছেন।

এখন স্থানীয়দের সরাসরি প্রশ্ন—বছরের পর বছর এমন অভিযোগ চললেও তিতাস গ্যাসের নজরদারি কোথায়? কারা এসব সংযোগ দিচ্ছে, কারা নিয়মিত অর্থ নিচ্ছে এবং অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ার কারণই বা কী?

স্থানীয়দের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে কথিত সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের শনাক্ত, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং নিয়মিত অর্থ আদায়ের বিষয়টি খতিয়ে দেখা হোক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat