সৈয়দ মাহমুদ, কালকিনি প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাসের সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং,নদী ভাঙ্গন,চুরি এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।
আইনশৃঙ্খলা কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহিরুল আলম,বিভিন্ন সরকারি দপ্তর প্রধান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,কালকিনি সাংবাদিক ইউনিয়নের সভাপতি রকিবুজ্জামান সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এ জাতীয় আরো খবর..