হোসাইন আহমেদ পরাগ, মদন উপজেলা প্রতিনিধি
পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ করে দেওয়ায় নেত্রকোনার মদন পৌরসভার ৮ ন ওয়ার্ডের সাজু মিয়া নামের এক ব্যক্তি মদন পৌর মেয়র প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত সুলতান মিয়ার বিরুদ্ধে।
বর্ষাকালে বৃষ্টির পানির সঙ্গে পারিবারিক ব্যবহারের পানির লাইন সরকারি হালটের ড্রেনের সংযোগ দিয়ে বন্ধ করে দেওয়া বিপাকে পড়েছে সাজু মিয়া পরিবার।
সাজু মিয়া পরিবারের অভিযোগ, সরকারি হালটে ৫০ বছর ধরে আমাদের বাড়ির পানি নিষ্কাশনের ব্যবস্থা সরকারি হালট দিয়ে পানি নামে।
প্রতি হিংসার জেরে সুলতান মিয়ার পরিবারের লোকজন মিলে আমার বাড়ির বৃষ্টির পানি ও গোসল সহ রান্নাবান্নার পানি যাতায়াতের লাইন বন্ধ করে দিয়েছে ।এ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে সমস্যায় ভোগান্তিতে পড়েছি।
সাজু মিয়া বলেন, দীর্ঘদিন ধরে আমাদের বাড়ির বর্ষাকালে বৃষ্টির পানি সহ গোসল এবং রান্নাবান্না পরিবারের ব্যবহারের পানির লাইন সরকারি হালটের গিয়ে নামে।
পরিকল্পিতভাবে পাইপের লাইনের মুখটি বন্ধ করে দিয়েছে সুলতান মিয়া। আমি মদন পৌর প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছি পানির ব্যবস্থা সুযোগ করে দেওয়ার জন্য।
অভিযুক্ত সুলতান মিয়া জানান, বাথরুমের ময়লা লাইন সহ সরকারি জায়গা কেন ছাড়বে। আমার বাড়ির সামনে সরকারি জায়গা আছে আমি ব্যবহার করব তাকে ব্যবহার করতে দেব না।
মদন পৌরসভার উপ সহকারী প্রকৌশলী জামিল হোসেন বলেন, পৌরসভার প্রতিটি নাগরিকের অধিকার আছে । তাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা দিতে হবে।
পৌরসভা লিখিত অভিযোগ দিয়েছেন মেয়র প্রশাসক স্যারের বরাবর সরজমিনে গিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
মদন পৌর প্রশাসক মেয়র উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাদির হোসেন শামীম তিনি বলেন, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..