×
সদ্য প্রাপ্ত:
লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • প্রকাশিত : ২০২৬-০৯-২০
  • ৪৬ বার পঠিত
শ্রীপুর প্রতিনিধি:

গাজীপুর শ্রীপুর উপজেলা কাওরাইদ রেলস্টেশনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা করার অভিযোগ উঠেছে। স্টেশন এলাকায় একের পর এক দোকান গড়ে ওঠায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও ট্রেনের যাত্রীদের।

স্থানীয় সূত্রে জানা যায়, স্টেশনের বিভিন্ন স্থানে কাঁচামালসহ নানা পণ্য রেখে দোকান বসাচ্ছেন ব্যবসায়ীরা। এতে যাত্রীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি স্টেশনের পরিবেশ নোংরা ও দূষিত হয়ে পড়ছে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনাও।

অভিযোগ রয়েছে, স্টেশন মাস্টারকে টাকা দিয়ে এসব দোকান বসানোর অনুমতি দেওয়া হচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে স্টেশন মাস্টারের বক্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া স্টেশন এলাকায় দোকান বসানোর বৈধতা ও অনুমতির বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি।

ব্যবসায়ীদের জন্য নির্ধারিত জায়গা থাকা সত্ত্বেও রেলস্টেশনের মতো গুরুত্বপূর্ণ স্থানে দোকান বসানোয় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের মতে, রেলস্টেশনে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি।

দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপের কথা জানা যায়নি। যাত্রীদের দুর্ভোগ লাঘব, স্টেশনের পরিবেশ রক্ষা এবং অবৈধ দোকান উচ্ছেদে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat