×
সদ্য প্রাপ্ত:
নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১১
  • ২৩৭ বার পঠিত
রাজধানীর মোতালেব প্লাজার শৌচাগার থেকে এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির নাম মো. দুলাল ভূঁইয়া (৫২)।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান প্রথম আলোকে বলেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে একজন পরিচ্ছন্নতাকর্মী শৌচাগার পরিষ্কার করতে যান। গিয়ে দেখেন, ভেতর থেকে দরজা আটকানো। ডাকাডাকির পরেও ভেতরে কোনো সাড়াশব্দ নেই। পরে শৌচাগারের দরজা ভেঙে দুলাল ভূঁইয়াকে অচেতন অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, দুলালের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদরে। তিনি মোতালেব প্লাজার চতুর্থ তলায় মোবাইলের একটি দোকানে কাজ করতেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat