×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৬-০২-০৯
  • ১১২ বার পঠিত
রাসেল ইসলাম, লালমনিরহাটঃ

শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের মাঠ প্রাঙ্গণে পেট্রা প্রডাকস হাইস-এর উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি প্রাথমিক ও মাধ্যমিক শাখার বিভিন্ন গ্রুপে ভাগ করে আয়োজন করা হয়, যাতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের মনের ভাব রঙ-তুলির মাধ্যমে প্রকাশের সুযোগ পায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবরাম আদর্শ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবকরা এবং পেট্রা প্রডাকস হাইস-এর প্রতিনিধি ইয়াসমিন বেগম মিনু।

প্রতিযোগিতা শেষে প্রাথমিক ও মাধ্যমিক শাখার বিভিন্ন গ্রুপ থেকে মোট ৩৭ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহ দিতে অতিথিরা বক্তব্য রাখেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বাড়াতে নিয়মিত এমন আয়োজন করা হয়। এতে শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং তারা নিজ নিজ প্রতিভা প্রকাশের সুযোগ পায়।

পেট্রা প্রডাকস হাইস-এর প্রতিনিধি ইয়াসমিন বেগম মিনু বলেন, শিশুদের সৃজনশীলতায় অনুপ্রেরণা দিতে এমন উদ্যোগের অংশ হতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতেও শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

On Sat, Jan 24, 2026, 6:18 PM Rasel Islam <news.rasel24@gmail.com> wrote:
লালমনিরহাট-৩ আসনের জামায়াতের প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

রাসেল ইসলাম, লালমনিরহাটঃ
আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে জামায়াতের নেতাকর্মীদের ওপর চালিয়েছে নির্মম নির্যাতন, মিথ্যা মামলা, গ্রেফতার ও হয়রানি। সেই দমন-পীড়নের শিকার হয়েছে সাধারণ জনগণও। মানুষ ন্যায়বিচার, ভোটাধিকার ও বাকস্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। ১৮ লালমনিরহাট-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাড. আবু তাহের স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার শাখার আয়োজনে জেলা জামায়াত কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

অ্যাড. আবু তাহের বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে আল্লাহর অশেষ মেহেরবানিতে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। আমি এ আসন থেকে নির্বাচিত হলে সদর হাসপাতাল, মোগলহাট স্থলবন্দর, বিমান বন্দর সহ হাজার হাজার বেকার যুবক-যুবতীর দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখব। এখন সময় এসেছে বাংলাদেশকে একটি ন্যায়-ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্রে পরিণত করার। সে জন্য আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। মানুষের মৌলিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা, ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। তাই সকল শ্রেণি-পেশার মানুষকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার পাশাপাশি গণভোটে অংশগ্রহণ করে হ্যাঁ ভোটকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। 

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখার নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, পৌর আমীর মাওলানা মোঃ জয়নাল আবেদীন, ইসলামি ছাত্র শিবিরের অফিস সম্পাদক হাফেজ মুহসিন আল কারমীসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat