×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০২-০৭
  • ১০৭ বার পঠিত
মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

আব্দুলাপুর - টঙ্গী  ফ্লাইওভারকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে থাকে। দূর-দূরান্ত থেকে আগত যাত্রী, কর্মজীবী মানুষ ও পথচারীদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগস্থল।
কিন্তু অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হলো—এই গুরুত্বপূর্ণ এলাকায় প্রসাব ও পায়খানার জন্য কোনো নির্ধারিত ব্যবস্থা নেই। জরুরি মুহূর্তে বাধ্য হয়ে অনেকেই লজ্জা ও বিব্রতবোধ উপেক্ষা করে ফ্লাইওভারের আশেপাশে মলমূত্র ত্যাগ করছেন। এর ফলে প্রতিনিয়ত পরিবেশ দূষণ হচ্ছে, মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে এবং চারপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
 
এই সমস্যাটি বন্ধ করার লক্ষ্যে বারবার কর্তৃপক্ষের  নিকট বিষয়টি তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে কিভাবে অপরিকল্পিতভাবে নির্গত নোংরা পানি ও বর্জ্যের কারণে পথচারীরা ঝুঁকির মধ্যে পড়ছে,বিশেষ করে নিচ দিয়ে হাঁটার সময়। কিন্তু নানা চেষ্টা সত্ত্বেও এটি কার্যকরভাবে বন্ধ করা সম্ভব হয়নি।
পরবর্তীতে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, যারা সেখানে প্রসাব-পায়খানা করেন, তাদের সবার একটাই যৌক্তিক দাবি—যদি এখানে একটি পাবলিক টয়লেট নির্মাণ করে দেওয়া হয়, তাহলে যেখানে-সেখানে প্রসাব বা পায়খানার প্রবণতা অনেকটাই কমে আসবে। 


তাই এলাকাবাসীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত জোর আহ্বান আব্দুল্লাহপুর ফ্লাইওভার এলাকায় দ্রুত পাবলিক টয়লেট নির্মাণ করে সাধারণ মানুষের এই ন্যায্য ও যৌক্তিক দাবি পূরণ করা হোক। এতে একদিকে যেমন পরিবেশ সুরক্ষিত থাকবে, অন্যদিকে সাধারণ মানুষের জরুরি প্রয়োজনও সহজেই পূরণ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat