×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০২-০৪
  • ১২৪ বার পঠিত
আবু হানিফ,বদলগাছী (নওগাঁ)উপজেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে বদলগাছী থানার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম তুন্নাহার বেগম (১৯)। তিনি বদলগাছী উপজেলার কেশাইল গ্রামের সালাম মিয়ার মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে তুন্নাহারের সঙ্গে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চক্রপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে রাসেলের পারিবারিকভাবে বিয়ে হয়। গত চার-পাঁচ মাস ধরে তাঁরা ভান্ডারপুর বাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
ঘটনার আগের রাতে আলু আনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয় বলে স্বজনরা জানান। রাতের খাবার শেষে দুজনই ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি করেন রাসেল। একপর্যায়ে রান্নাঘরের ভেতরে তুন্নাহারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে বদলগাছী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
বদলগাছী থানার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat