×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-২৯
  • ২০৪ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ


ফের ভয়াবহ দুর্ঘটনার কবলে ট্রেন। রবিবার (২৮ ডিসেম্বর ) গভীর রাতে দাউদাউ করে আগুন ধরে যায় টাটানগর- এর্নাকুলাম এক্সপ্রেসে। ২টি কোচ একেবারে আগুনের গ্রাসে চলে যায়। জানা গেছে, ২টি কোচ মিলিয়ে মোট ১৫৮ জন যাত্রী ছিলেন। ইতিমধ্যেই তাঁদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনে আগুন লাগার ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের ইয়ালামানচিল্লিতে। এই এলাকাটি বিশাখাপত্তনম থেকে ৬৬ কিলোমিটার দূরে। পুলিশ সূত্রে প্রকাশ, রবিবার (২৮ ডিসেম্বর ) রাত ১টা ১৫ মিনিটে আগুন লাগার খবর আসে তাঁদের কাছে। প্যান্ট্রি কারের ঠিক পাশেই থাকা বি১ এবং এম ২ কোচে দাউদাউ করে আগুন ধরে যায়। দুই বাতানুকূল কামরায় যথাক্রমে ৮২ জন এবং ৭৬ জন যাত্রী ছিলেন। লোকো পাইলটদের চোখে পড়ে ২ কামড়ায় আগুন ধরেছে। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেওয়া হয়। আগুনের শিখা দেখে আতংকিত হয়ে পড়েন যাত্রীরা। কোনওমতে তাঁদের কামড়া থেকে নামিয়ে আনা হয়। স্থানীয় দমকল বাহিনীর সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু হলেও শেষ পর্যন্ত ২টি কামরাই পুড়ে ছাই হয়ে গেছে। যাত্রীদের উদ্ধার করা গেলেও তাঁদের যাবতীয় জিনিসপত্র চলে গেছে আগুনের গ্রাসে। আগুন নেভানোর পরে বি ১ কামরা থেকে ১ বৃদ্ধের দগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। ৭০ বছর বয়সি ওই বৃদ্ধের নাম চন্দ্র শেখর সুন্দর। তিনি বিজয়ওয়াড়ার বাসিন্দা। দাউদাউ আগুনে চলতে থাকা কামরা থেকে তিনি বেরতে পারেনি। তবে বাকি যাত্রীরা সকলেই সুস্থ আছেন বলে রেলের তরফে জানানো হয়েছে। পুড়ে যাওয়া ২ কামরা সরিয়ে ফের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেনটি। সবমিলিয়ে ২ হাজার যাত্রী ছিলেন ওই ট্রেনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat