×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-১৮
  • ৯৯ বার পঠিত
মোঃ দেলোয়ার হোসেন, সাতক্ষীরা

মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এই দিনব্যাপী আয়োজনটি সোমবার (১৬ ডিসেম্বর) পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সদর দপ্তর চত্বরে অনুষ্ঠিত হয়।
ক্রিসকপ আয়োজিত অনুষ্ঠানে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সনৎকুমার ঘোষ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত থেকে পুরস্কার প্রদান করে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভাপতি শারমিন সুলতানা, সাবেক সভাপতি মোঃ সাইফুল আজাদ, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আখতারুজ্জামান, ডিজিএম (কারিগরি) মোঃ রাসেল শরীফ, এজিএম (প্রশাসন) মোস্তাক আহম্মদ, এজিএম (মানব সম্পদ) অনিক প্রধান, এজিএম (এমএস) রিয়াদ কায়উম, ইসি (প্রশাসন) মোঃ মজিবুল হক, মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন বয়সী প্রতিযোগীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসবের আনন্দকে আরও রঙিন করে তোলে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ গভীরভাবে তুলে ধরা হয়।
দিনের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল পিঠা উৎসব। বাহারি স্বাদের ঐতিহ্যবাহী পিঠায় ভরে ওঠে আয়োজনস্থল। পরিবার-পরিজন নিয়ে আগত দর্শনার্থীদের পদচারণায় অনুষ্ঠানটি রূপ নেয় এক প্রাণবন্ত পারিবারিক মিলনমেলায়। শিশু থেকে বৃদ্ধ—সবার অংশগ্রহণে বিজয় দিবসের এই আয়োজন হয়ে ওঠে আনন্দ, ঐক্য ও দেশপ্রেমের এক অনন্য উদাহরণ।
আয়োজকরা বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করা এবং সুস্থ সংস্কৃতি ও ক্রীড়াচর্চা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও জাতীয় দিবসগুলোতে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসি (প্রশাসন) শেখ মহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat