×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-১২-১৪
  • ১০৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

জনি হোসেন, (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মোরছালিন হোসেন (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার খেতুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক উপজেলার মধ্য কালিকাপুর বালাপাড়া গ্রামের টন্না মামুদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ভ্যানচালক যাত্রীকে নিয়ে টেংগনমারীর দিকে যাচ্ছিলেন। এসময় খেতুর বাজার এলাকায় কৃষকেরা রাস্তার ওপর দিয়ে পানির পাইপ বসিয়ে আলু ক্ষেতে সেচ দিচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল রাস্তার ওপর বসানো পানির পাইপে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ভ্যানচালক ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং ঘটনাস্থলেই তার‌ মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat