×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-১৪
  • ১৩১ বার পঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক কুয়েত প্রবাসীর বাড়িতে সংঘটিত হয়েছে ভয়াবহ ডাকাতির ঘটনা। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দের চর গ্রামের কুয়েত প্রবাসী মো. আল-আমিনের বাড়িতে এই দুঃসাহসিক ডাকাতি হয়। ভুক্তভোগী পরিবার জানায়, কুয়েত থেকে দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় ডাকাতির কবলে পড়েন আল-আমিন। ডাকাতরা তার বাড়ি থেকে প্রায় ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৫ লাখ টাকা, কুয়েতি মুদ্রা প্রায় ১০০ দিনার, একটি আইফোন ইলেভেন প্রো ও একটি স্যামসাং মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে লুট হওয়া মালামালের মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে দাবি পরিবারের। আল-আমিনের বাবা আব্দুর রাজ্জাক জানান, রাতের আঁধারে ১৫ থেকে ২০ জন মুখোশধারী ডাকাত নৌপথে ট্রলারযোগে এসে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রবেশের পরপরই তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভয়ভীতি সৃষ্টি করে এবং ঘরের সবাইকে জিম্মি করে ফেলে। ডাকাতদের হাতে ছিল দা, চাইনিজ কুড়াল ও আগ্নেয়াস্ত্র (সটগান)। এ ঘটনায় বাড়ির সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। ফুটেজে দেখা যায়, ১০-১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়িটিতে প্রবেশ করছে।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. হান্নান বলেন,খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat