×
সদ্য প্রাপ্ত:
জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার
  • প্রকাশিত : ২০২৫-১২-১৩
  • ১০৩ বার পঠিত
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি

শেরপুরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে তিনটি অবৈধ ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শেরপুর সদর ও ঝিনাইগাতী উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ ও কাজী রিজওয়ানুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রসিকিউশনে ছিলেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

অভিযানে সদরের তাতালপুর মনকান্দার মেসার্স আশিকা ব্রিকস, সদরের মির্জাপুরের মেসার্স এইচ এ বি জিগজ্যাগ ব্রিকস ম্যানুফ্যাকচারার্স এবং ঝিনাইগাতীর কাটাখালী ব্রিজ এলাকার মেসার্স বিপি ব্রিকস–কে প্রতি ইটভাটায় ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে কাঁচা ইট ভেঙে ফেলা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলামসহ সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও পিডিবির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

সহকারী পরিচালক হেদায়েতুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat