×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-০৯
  • ১৫৩ বার পঠিত
সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ 

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর)  সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দিবসটি পালন করা হয়। 

দিবসটি উপলক্ষে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ রিফাত। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল কবির, সদস্য সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আহমেদ রফিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ  প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat