×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-১২-০৬
  • ১১৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে 'আমরা নারায়ণগঞ্জ এর সন্তান' সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে 'নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, বাঁচাও নারায়ণগঞ্জ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার সকালে আড়াইহাজার উপজেলা পরিষদ সভাকক্ষে সংগঠনের সভাপতি মো. মোক্তার হোসাইন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম-এর সঞ্চালনায় সেমিনারটি শুরু হয়।
​প্রধান অতিথি: নজরুল ইসলাম আজাদ (নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক) প্রধান আলোচক: মো. আসাদুর রহমান (আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা)।
​সংগঠনের সভাপতি মো. মোক্তার হোসাইন তার স্বাগত বক্তব্যে বলেন, নরসিংদী ও মাধবদী থেকে আসা ডাইংয়ের কেমিক্যাল, স্থানীয় শতাধিক সাইজিং মিল ও ইটভাটার কালো ধোঁয়া নদী এবং পরিবেশ নষ্ট করছে। তিনি দূষণকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
​প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদ আশ্বস্ত করেন, পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। প্রধান আলোচক মো. আসাদুর রহমান বলেন, পরিবেশ রক্ষায় প্রশাসন বদ্ধপরিকর।
​উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফাহাদুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা জলি এবং ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক। এছাড়া শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও সেমিনারে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat