×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৬
  • ১০০ বার পঠিত

শরণখোলা বাগেরহাট প্রতিনিধিঃ

তরুণদের ইতিবাচক উদ্যোগে সন্তোষ ইউএনও মোঃ জাহিদ হাসানের; উন্নয়ন, সুশাসন ও জনবান্ধব প্রশাসন গঠনে একযোগে কাজের প্রত্যাশা।

বাগেরহাটের শরণখোলা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ জাহিদ হাসান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে স্থানীয় তরুণ সংগঠন “শরণখোলার অদম্য তারুণ্য”। চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এই তরুণরা বৃহস্পতিবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং একটি ন্যায়পরায়ণ, স্বচ্ছ ও জনবান্ধব উপজেলা গড়ার নীতি-অঙ্গীকার ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে তরুণ প্রতিনিধি দল জানান,
“দেশের মতো শরণখোলাকেও আমরা দুর্নীতিমুক্ত, ন্যায়পরায়ণ ও জনগণের অধিকারসংরক্ষণে সক্ষম একটি উপজেলায় পরিণত করতে একসাথে কাজ করে যেতে চাই। ইনশাআল্লাহ জনসেবার প্রতিটি উদ্যোগে আমরা প্রশাসনের পাশে থাকবো।”

ইউএনও মোঃ জাহিদ হাসান তরুণদের এই ইতিবাচক মনোভাব ও দায়িত্ববোধকে প্রশংসা করে বলেন,
“এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবার গতিশীলতায় তরুণ সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের মতো উদ্যমী তরুণদের সহযোগিতা পেলে যেকোনো পরিবর্তন সম্ভব।”

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন সবসময়ই সৎ, গঠনমূলক ও সমাজমুখী কর্মকাণ্ডে তরুণদের পাশে থাকবে।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষই শরণখোলাকে একটি আদর্শ, স্বচ্ছ, নিরাপদ ও উন্নয়নমুখী উপজেলায় রূপান্তরের লক্ষ্যে ভবিষ্যতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat