×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৪
  • ২১২ বার পঠিত
 কুষ্টিয়া থেকে শফিকুর রহমান শফিক :

 কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় একের পর এক ঘটছে হত্যাকাণ্ডের মত ঘটনা কোনভাবেই প্রশাসন নিয়ন্ত্রণে আনতে পারছে না এ সকল হত্যাকাণ্ডের ঘটনাকে। 
সাধারণ মানুষ সহ সচেতন মহল অনেকেই দুষছেন প্রশাসনের দুর্বল অবকাঠামোকে।
এরই ধারাবাহিকতায় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচামাদিয়া গ্রামের বাসিন্দা মৃত মতালী আলীর ছেলে রফিক ইসলাম ৪৮ কে  জন সম্মুখে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
বৃহস্পতিবার সন্ধ্যা ৬. ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তের গুলিতে নিহত রফিক নামের ঐ ব্যক্তি স্থানীয়  একটি দোকানে বসে থাকা অবস্থায় মোটরসাইকেলে চড়ে কয়েকজন দুর্বৃত্ত এসে গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে সেখানেই নিহত হয় রফিক নামের ঐ ব্যক্তি। 
এ ঘটনায় রবজেল ফরাজি ও ইউসুফ নামের আরো দুইজন আহত হয়েছে বলে স্থানীয়  এলাকাবাসীরা জানিয়েছেন । 
ঘটনার পরপরই দৌলতপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে।
সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ঐ এলাকায় এখন অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলেও জানান দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat