×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-১২-০৪
  • ১২৯ বার পঠিত

জাহিদ হাসান টিপু

শরীয়তপুর জেলা প্রতিনিধি 

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সরকারি খাস জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে সাজনপুর বাজার এলাকায় শরীয়তপুর–চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে এ অভিযান চালানো হয়।


অভিযানে নেতৃত্ব দেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রাফসান রাব্বি। উচ্ছেদ কাজে সহযোগিতা করে ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাজনপুর বাজারসংলগ্ন খালের পাশের সরকারি খাস জমিতে একটি চক্র টিনসেট দোকানঘর নির্মাণ করে দখলের চেষ্টা চালায়। বিষয়টি নজরে এলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেয়। পরে সড়কের পাশে নির্মিত অবৈধ টিনশেড দোকানঘরটি ভেঙে ফেলা হয়।


উচ্ছেদ অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রাফসান রাব্বি বলেন,

“সাজনপুর ব্রিজের পাশে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের তথ্য পাওয়ার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। সরকারি জমি দখল করা সম্পূর্ণ বেআইনি। খালের খাস জমিতে নির্মিত টিনসেট দোকানটি উচ্ছেদ করা হয়েছে। সরকারি জমি সংরক্ষণে জেলা ও উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat