×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-১২-০৪
  • ১৫৫ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ


ভারতের ছত্তিশগড়ে ফের মাওবাদী বিরোধী অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বুধবার (৩ ডিসেম্বর ) ভোরে দান্তেওয়াড়া- বিজাপুরের সীমান্তবর্তী ভৈরামগড় এলাকার কেসাকুতুল জঙ্গলে দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পরে মৃত্যু হয়েছে ১২ জন মাওবাদীর। শহিদ হয়েছেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের ১ জওয়ান সহ ৩ জন। এখনও জঙ্গলে মাওবাদীদের বাকি দল লুকিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই গুলির লড়াই চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে সকালেই মাওবাদীদের ঘাঁটি চিহ্নিত করে এলাকাটি চারিদিক থেকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এই অভিযানে অংশ নেয় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, বিশেষ টাস্ক ফোর্স এবং সাহসী কমান্ডো পরিষেবা কোবরা বাহিনীর সদস্যরা। তল্লাশির সময় অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা। গুলি চালনার প্রথম ধাক্কায় শহিদ হন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের ১ জওয়ান। গুরুতর আহত হন আরও ১ জন। পাল্টা জবাব দিতে মুহূর্তে প্রস্তুতি হয় নিরাপত্তাবাহিনী। কয়েক দফা গুলির লড়াইয়ের শেষে ১২ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। চারদিকে জঙ্গলে ঘেরা দুর্গম এলাকায় আরও মাওবাদী লুকিয়ে রয়েছে বলে অনুমান নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat