×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১১-৩০
  • ১৫৭ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ


ভয়াবহ দুর্ঘটনা ভারতের রাজধানী দিল্লির বসন্ত কুঞ্জে। বেপরোয়া গতিতে থাকা একটি চার চাকা গাড়ি আচমকা উঠে পড়ল ফুটপাতে। চোখের নিমেষে পিষে দিল ঘুমন্ত ৩ জন ফুটপাতবাসীকে। ঘটনায় মৃত্যু হয়েছে ১ যুবকের। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জন। ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে ঘাতক গাড়ি চালককে। স্থানীয় সূত্রে প্রকাশ, শনিবার (২৯ নভেম্বর ) রাত ২টা ৩৩ মিনিটে অ্যাম্বিয়েন্স মলের সামনে দুর্ঘটনাটি ঘটে। চার চাকা গাড়িটি্ বেপরোয়া গতিতে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ফুটপাতের উপর উঠে পড়ে। সেই সময় সেখানে ৪ জন ঘুমাচ্ছিলেন। গাড়িটির চাকায় পিষে যান তাঁরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ১জনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় বাকি ২ জন সেখানেই চিকিৎসাধীন। ঘাতক গাড়ির চালককে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। জানা গেছে, ধৃতের নাম শিবম (২৯)। তিনি করোলবাগের বাসিন্দা কিন্তু কি কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখন ও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শিবমকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat