×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১১-২৬
  • ১৫৬ বার পঠিত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বর্বর পুলিশি হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শিক্ষা ও গবেষণা সেল। এনসিপি মনে করে, শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ, লাঠিচার্জ, টিয়ারশেল বা যে কোনো ধরনের সহিংসতা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি এবং প্রশ্ন তোলে রাষ্ট্রীয় সংস্থার জবাবদিহিতা নিয়েও।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও শিক্ষা ও গবেষণা সেলের সহ-সম্পাদক মাহাবুব আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষার্থীরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে কয়েকবার আসা সাপেক্ষে বিষয়টিকে গুরুত্ব দিয়ে এনসিপি থেকে পিএসসিসহ সরকারের দায়িত্বশীলদের কাছে বারবার চেষ্টা করেও শিক্ষার্থীদের যৌক্তিক দাবির কোনো সুরাহা করা যায়নি। আমরা মনে করছি, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত হওয়া পিএসসি এবং সরকার চাকরিপ্রার্থীদেরই সবচেয়ে বেশি অবমূল্যায়ন করেছে। আমরা মনে করি, দেশের মেধাবী তরুণ-তরুণীরা জাতির ভবিষ্যৎ সম্পদ। তাদের যৌক্তিক দাবি শুনতে সংলাপই হওয়া উচিত প্রথম পদক্ষেপ, দমনমূলক আচরণ নয়। এ ধরনের ঘটনার ফলে শিক্ষার্থীদের মাঝে ভয়ের পরিবেশ সৃষ্টি হয় এবং রাষ্ট্রের প্রতি আস্থা ক্ষুণ্ন হয়, যা কোনোভাবেই কাম্য নয়।

এতে আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে তাদের যুক্তিযুক্ত দাবি দ্রুত বিবেচনা করার জন্য।

এনসিপি জানায়, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছি এবং দেশের সব গণতান্ত্রিক শক্তিকে মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat