×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ১৫৫ বার পঠিত

মোঃ নাজমুল হুদা, বান্দরবান


বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনীর (বিজিপি) ৪ জন সদস্য ও জান্তা সেনাবাহিনীর ১ সদস্যকে আটক করেছে বিজিবি।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৪২ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন গাছবুনিয়া পাড়া থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৩৪ বিজিবি অধীন মংজয়পাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪২ হতে দেড় কিলোমিটার দূরে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৯ নম্বর ওয়ার্ডের গাছবুনিয়া পাড়ায় মিয়ানমার সেনা ও বিজিপির ৫ জন সদস্য স্থানীয় পাড়াবাসীর কাছে আশ্রয় নেন। পরে খবর পেয়ে ৩৪ বিজিবি অধীন মংজয় পাড়া বিওপির টল দল তাদের আটক করে বিওপিতে নিয়ে আসেন।

আটক ব্যক্তিরা হলেন, মিয়ানমারের শান রাজ্যের মোমেক শহরের বাসিন্দা ও বিজিপির সেকেন্ড ইন্সপেক্টর কো কো সাইন (৩৫), মিয়ানমারের আয়াওয়ার্দি রাজ্যের প্যান তানাউ শহরের বাসিন্দা ও বিজিপি সদস্য সোয়েথু রা (৩৮), মিয়ানমারের আওয়ার্দি রাজ্যের মাগাতুতাও শহরের বাসিন্দা ও বিজিপি সদস্য অং সান হতু (২৫), মিয়ানমারের আয়াওয়ার্দি রাজ্যের বাসিন্দা ও বিজিপি সদস্য কিয়াও জায়ের লিন (৩২), এবং মিয়ানমারের ইয়াঙ্গুন রাজ্যের বাসিন্দা ও জান্তা সেনাবাহিনীর সদস্য মিন মিনও (৪১)।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক ঢাকা মেইলকে জানান, মিয়ানমার সেনা ও বিজিপি সদস্য আটকের বিষয়ে আমরা অবগত হয়েছি। তবে এখনও তাদের থানায় হস্তান্তর করা হয়নি। থানায় হস্তান্তর করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat