×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-২৩
  • ৯৩ বার পঠিত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলায় দীর্ঘদিনের জমি-জমা বিরোধের জেরে এক আদিবাসী পরিবারের কুঁড়েঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে উপজেলার ছাওড় ইউনিয়নের নোনাহার আদিবাসী পাড়ায় শ্রী নরেন কুজুরের খড়ের ছাউনি দেওয়া ছোট কুঁড়েঘরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নরেন কুজুর জানান, তিনি ও তার ভাই রুপেন কুজুর ওই কুঁড়েঘরে বসবাস করেন। ঘটনার দিন দুপুরে খাবার খেয়ে তারা জমিতে কাজে চলে গেলে দুর্বৃত্তরা সুযোগ বুঝে ঘরে আগুন লাগিয়ে দেয়। গ্রামবাসীরা দ্রুত ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হলেও ঘরে থাকা প্রায় ৩০ হাজার টাকার কাপড়চোপড় এবং শার্টের পকেটে থাকা ১৫ হাজার টাকা পুড়ে যায়। এতে মোট প্রায় ৪৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, প্রায় ৩০ বছর ধরে তাদের সঙ্গে প্রতিপক্ষের জমি-জমা নিয়ে বিরোধ চলছে। এ বিরোধের জেরে প্রতিপক্ষ মৃত আব্দুস সাত্তারের তিন ছেলে—নুরুজ্জামান (৫০), নূর মোহাম্মদ (৫৫) ও নাসিম (২৬)—পরিকল্পিতভাবে আগুন দিয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। এ ঘটনায় তিনি পোরশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে থানায় মামলা নেওয়া হয়েছে এবং এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat