×
সদ্য প্রাপ্ত:
জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার
  • প্রকাশিত : ২০২০-০৯-০১
  • ২৮৩ বার পঠিত

বরিশাল প্রতিনিধি :
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে জয়নাল সিকদারের (৪৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার সকাল ৯টায় পুরাতন লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, গত সোমবার রাত ১২টার দিকে একটি নৌকায় একা মেঘনা নদীতে মাছ শিকার করতে যান জয়নাল সিকদার। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অজ্ঞাত কোন নৌযানের ধাক্কায় নৌকা ডুবে জয়নালের মৃৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat