×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ১৮৬ বার পঠিত
মোঃ জয়নাল আবেদিন জয়, রাজশাহী ব্যুরো :


রাজশাহীতে “জাতীয় সংবাদিক সংস্থা” ৮ জেলা,উপজেলা ও মহানগর কমিটির সদস্যদের নিয়ে রাজশাহী বিভাগীয় সম্মেলন নগরীর রানী বাজার এস কে ফুড রেস্টুডেন্টে বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে নগরীর এস.কে কমিউনিটি সেন্টারে সম্মেলন শুরু হয়ে দুপুর ২ টার দিকে শেষ হয়। 

জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপুর সঞ্চালনায় ও সভাপতি নুরে আলম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারণ পরিষদের সদস্য মোহাম্মদ মনজুর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ -সভাপতি, মোঃ আবুল কাশেম মজুমদার। 

উক্ত সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার পতনের পরবর্তী সময়ে, সাংবাদিকেরা কঠিন সময় পার করছেন। নানা ভাবে ট্যাগ লাগিয়ে মামলা, হামলা, হত্যা চেষ্টা এবং ইতি মধ্যে সারা বাংলাদেশে অনেক সাংবাদিকে হত্যাও করা হয়েছে।  অবিলম্বে সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে। জাতীয় সংবাদিক সংস্থা সবসময়ে নিপিড়ীত সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

এ সময়  উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি, মামুন রশিদ মামুন, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ- সভাপতি,  নজরুল হুদা,দৈনিক  রাজশাহীর আলো, পত্রিকার সম্পাদক, মো.  আজিবর রহমান,  রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক, গোলাম মোস্তফা মামুন সহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat