×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১১-১২
  • ৩০৫ বার পঠিত
মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড়া প্রতিনিধিঃ 

বঙ্গোপসাগরে জেলের বড়শিতে ধরা পড়েছে এক আশ্চর্য অতিথি — ৩৭ কেজি ওজনের বিরল প্রজাতির সামুদ্রিক মাছ, ‘কালো পোয়া’। স্থানীয়রা একে বলেন ‘দাঁতিনা’, কেউ আবার ডাকেন ‘ব্ল্যাক ডায়মন্ড’। নামের মতোই এর মূল্যও চোখ ধাঁধানো— উঠেছে এক লাখ ২০ হাজার টাকা পর্যন্ত!

বুধবার (১২ নভেম্বর) সকালে পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরের মনোয়ারা ফিশে যখন মাছটি তোলা হয়, তখন যেন মেলায় পরিণত হয় ঘাট এলাকা। মোবাইলের ফ্ল্যাশে ঝলসে উঠতে থাকে সেই মাছের ঝকঝকে দেহ, আর মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকে— এমন মাছ জীবনে হয়তো খুব বেশি দেখা যায় না।

এই সৌভাগ্যের মালিক ট্রলার ‘আল্লাহর দান’-এর মাঝি মো. তরিকুল। তিনি উত্তেজিত কণ্ঠে বলেন, ‘বড়শিতে এমন মাছ উঠবে, ভাবতেই পারিনি। এত বড় কালো পোয়া জীবনে প্রথম দেখলাম!’

বাজারে দাম উঠেছে লাখ ছাড়িয়ে, কিন্তু তরিকুল এখনই বিক্রি করছেন না। তাঁর চোখ চট্টগ্রামমুখী— হয়তো সেখানেই আরও বড় দর উঠবে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোঃ রানা হাওলাদার বলেন, ‘এমন মাছ সহজে মেলে না। সকাল থেকে মানুষ ভিড় করে ছবি তুলছে, দাম শুনে সবাই হতবাক।’

গবেষকরা বলছেন, এই মাছ শুধু ওজনেই নয়, দামের কারণেও অনন্য। ইকোফিশ বাংলাদেশের গবেষণা সহকারী বখতিয়ার রহমান জানান, ‘কালো পোয়া’র বায়ুথলি আন্তর্জাতিক বাজারে অত্যন্ত দামি— চীনা ঐতিহ্যবাহী ওষুধ ও প্রসাধনী তৈরিতে এটি ব্যবহৃত হয়।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা ধ্রুববাণীকে বলেন, ‘মাছ ধরায় নিষেধাজ্ঞার সুফলই এখন জেলেরা পাচ্ছেন। দুষ্প্রাপ্য মাছের আবির্ভাব উপকূলীয় সম্পদের জন্য ইতিবাচক ইঙ্গিত। চলতি বছরে মহিপুর-আলিপুর মৎস্য বন্দরে এ প্রজাতির পাঁচ থেকে ছয়টি মাছ ধরা পড়েছে।’

সাগরের গভীর থেকে উঠে আসা এই ‘কালো হীরক’ এখন শুধু তরিকুলের ভাগ্যের নয়— পুরো উপকূলের আলোচনার কেন্দ্রবিন্দু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat