×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১০-২৯
  • ২২৮ বার পঠিত
স্পোর্টস ডেস্ক

সদ্য সমাপ্ত জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টিতে রংপুর বিভাগকে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি জিতিয়েছেন আকবর আলী, পাশাপাশি অর্জন করেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাবও। এবার যুব বিশ্বকাপজয়ী ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে দেখা যাবে বাংলাদেশের নেতৃত্বে।
নভেম্বরে শুরু হতে যাওয়া হংকং সিক্সেস টুর্নামেন্টের জন্য আকবরকে অধিনায়ক করে ৭ সদস্যের একটি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে রাখা হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন এবং জিসান আলমের মতো তারকাদের। এছাড়াও দলে আছেন অভিজ্ঞ পেসার আবু হায়দার রনি, বিশেষজ্ঞ স্পিনার রাকিবুল হাসান এবং পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে মোসাদ্দেক হোসেন সৈকত নিয়মিতই ভালো পারফর্ম করে আসছেন। ডিপিএলের সবশেষ আসরে আবাহনীকে চ্যাম্পিয়ন করার পথে তিনি বোলিংয়ে ১৬ ম্যাচে ৩০ উইকেট নিয়েছিলেন এবং ব্যাট হাতে করেছিলেন ১৪ ম্যাচে ৪৮৭ রান। এমন দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও তিনি ২০২২ সালের নভেম্বর থেকে জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পাননি।
কিছুদিন আগে শেষ হওয়া এনসিএল টি-টোয়েন্টিতেও ঢাকা বিভাগের হয়ে তিনি দুটি হাফ সেঞ্চুরি এবং ৬টি উইকেট নিয়েছিলেন। এবার হংকং সিক্সেস টুর্নামেন্টের মাধ্যমে অভিজ্ঞ এই অলরাউন্ডার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন।

মোসাদ্দেকের জন্য এটি প্রথম হংকং সিক্সেস হলেও গত মৌসুমে খেলা আবু হায়দার রনি, জিসান আলম ও সাইফউদ্দিন এবারও দলে আছেন। গত বছর ৪ ম্যাচে ৭৬ গড়ে ১৫২ রান করেছিলেন জিসান, পাশাপাশি ৬টি উইকেটও নিয়েছিলেন। সাইফউদ্দিনও ২০২৪ সালে চারটি ম্যাচে ৩টি উইকেট শিকার করেছিলেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা আকবরও এই টুর্নামেন্টে খেলবেন।

৭ নভেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল হবে ৯ নভেম্বর। হংকংয়ের তিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের স্কোয়াড- আকবর আলী (অধিনায়ক), আবু হায়দার রনি, জিসান আলম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, রাকিবুল হাসান এবং তোফায়েল আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat