×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-২৮
  • ১১৭ বার পঠিত
কুমিল্লা -২ (হোমনা-তিতাস)সংসদীয় আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান মোল্লার গণসংযোগ 

অংশুমান রায় (লিটন) হোমনা উপজেলা প্রতিনিধি :

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনসমক্ষে প্রচারের কার্যক্রম শুরু করেছেন দলটির মনোনয়ন প্রত্যাশী, হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান মোল্লা।

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় হোমনা সদরে বিএনপির সাবেক মন্ত্রী ও এমপি, সাবেক কেবিনেট সচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম আলহাজ্ব এম. কে. আনোয়ারের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এরপর  তিনি হোমনা সদরে লিফলেট বিতরণ ও গণসংযোগ পরিচালনা করেন। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ হিসেবে এ কার্যক্রমের সূচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল হক জহর, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেন অ্যাড. মোহাম্মদ আজিজুর রহমান মোল্লা ও জহিরুল হক জহর। তারা মরহুম এম. কে. আনোয়ারের রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat