×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১০-২৭
  • ৯৬ বার পঠিত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের জগপাড়া মৌজায় সরকারি অনুমোদন ছাড়া ভিটা মাটি কেটে অবৈধ ইটভাটায় সরবরাহের অভিযোগ উঠেছে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন ইউনিয়ন ভূমি অফিসের কিছু কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে দীর্ঘদিন ধরে নিজের ভিটা ও আশপাশের এলাকার মাটি কেটে ট্রাকযোগে আল-ফালাহ ব্রিকস নামের ইটভাটায় বিক্রি করছেন। এতে এলাকার কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং মাটি কাটা স্থানে গভীর গর্তের সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

স্থানীয় সচেতন নাগরিকরা অভিযোগ করেন, অবৈধভাবে মাটি কেটে বিক্রি করায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। তারা বলেন, “আমরা বিষয়টি ভূমি অফিসে জানিয়েছি, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং কিছু কর্মকর্তা এই কাজে সহযোগিতা করছেন বলে আমাদের ধারণা।

বাংলাদেশের ভূমি উন্নয়ন কর আইন, ১৯৭৬ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী সরকারি অনুমোদন ছাড়া কৃষিজমি বা ভিটা মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। একইভাবে ভূমি সংরক্ষণ আইন, ১৯৫১-এর ধারা ৪ অনুসারে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ভিটা বা আবাদি জমির মাটি কাটলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়।

এ বিষয়ে মিঠাপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. রাসেল হোসেন বলেন, “বিষয়টি আমার জানা নেই। অনুমতি ছাড়া কেউ ভিটা মাটি কাটতে পারে না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দীন বলেন, “অনুমোদন ছাড়া মাটি কাটার বিষয়টি তদন্ত করে দেখা হবে। প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, অবৈধভাবে মাটি কাটায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কৃষিজমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat