×
সদ্য প্রাপ্ত:
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি
  • প্রকাশিত : ২০২৫-১০-২৫
  • ২০৬ বার পঠিত

ঘৃণা

মহসিন আলম মুহিন 

 
ভালো যদি করতে পারো,
সময় মতো সব কিছু-
ধন্য হবে জীবন খানি,
ঘৃণা নেবে না তোমার পিছু।।

ওল্টা পাল্টা চলাফেরা,
ভালো মন্দের নেই বিচার।
বলবে না কেউ ভালো-
পাবে ঘৃণার সমাহার।।

বড় বড় বলবে কথা,
কাজের মাঝে ফাঁকি।
এতে করে কমবে সম্মান-
বাড়বে ঘৃণা, বাড়বে ঝুঁকি।।

কর্মের মাঝে দুই নম্বরি,
লেনদেনে নেই স্বচ্ছতা।
যতই আনো টাকা কড়ি-
ঘৃণায় ভরবে সেই দক্ষতা।।

নকল করে বিদ্যা-শিক্ষা
হারাম টাকায় বসবাস,
শান্তি কোন পাবে না তায়
খাবে তুমি ঘৃণার বাঁশ।।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat