×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ১৩৩ বার পঠিত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ


নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর দারুন নাজাত কওমি মাদরাসা কর্তৃক আয়োজিত তাফসির মাহফিলকে কেন্দ্র করে দোকানদার ও হকারদের কাছ থেকে অনুমতি ছাড়া চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ২০ অক্টোবর রাত ১০টার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে মাহফিলে আগত দোকানদার ও হকারদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করা হয়। তবে মাহফিল কর্তৃপক্ষ, ম্যানেজিং কমিটি কিংবা স্থানীয় বণিক সমিতির কেউই এই চাঁদা তোলার সঙ্গে সম্পৃক্ত নন বলে জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগ অনুযায়ী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মামুন বিশ্বাস, যিনি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশাদ আলী বিশ্বাসের ছেলে, তার নেতৃত্বেই এ চাঁদা তোলা হয়। চাঁদাবাজির ঘটনায় যুবদল নেতা মেহেদীসহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে।

স্থানীয় শ্রমিক নেতা মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারুফ এবং কয়েকজন সাধারণ মুসল্লি চাঁদা তোলার প্রতিবাদ জানালে তাদের ওপর লাঞ্ছনা করা হয় বলে অভিযোগ রয়েছে।

প্রতিবাদকারীরা বলেন, “মাহফিলের নামে চাঁদাবাজি মেনে নেওয়া যায় না। আমরা চাই প্রশাসন দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিক।”

এদিকে চাঁদা তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা স্থানীয় মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat