×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-২১
  • ২৪৩ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

দীপাবলির রাতে ভয়াবহ অগ্নিকান্ড নবি মুম্বইয়ের বহুতলে। গভীর রাতে এই অগ্নিকান্ডের জেরে ঘুমের মধ্যেই ঝলসে মৃত্যু হল ৪ জনের। পাশাপাশি আহত হয়েছেন আরও ১০ জন। সংবাদ সংস্থা সূত্রে প্রকাশ, সোমবার (২০ অক্টোবর ) রাত ১টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে ভারতের নবি মুম্বই টাউন শিপের ভাসি এলাকায়। দুঘটনার সময় বহুতলের বাসিন্দারা ঘুমোচ্ছিলেন। ফলে আগুন যে লেগেছে তা বুঝতেই দীঘ সময় পেরিয়ে যায়। ১৪ তলার ওই বহুতলে প্রথম আগুন লাগে ১০ তলায়, অল্প সময়ের মধ্যে তা ১১ ও ১২ তলায় ছড়িয়ে পড়ে। পুলিশ ও দমকলকে খবর দিতে দিতে পেরিয়ে যায় বহু সময়। দুঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ৪০ জন দমকল কমী ও পুলিশ বাহিনী। দীঘ চেষ্টার পর ভোর ৪টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষনে ঝলসে মৃত্যু হয়েছে ৪ জনের। পাশাপাশি আহত হয়েছে আরও ১০ জন। যদিও কীভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে দীপাবলির রাতে এই দুঘটনা ঘটার প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আতশবাজি থেকেই এই অগ্নিকান্ড। গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। জানা গেছে, দুঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন ২ মহিলা, ১জন পুরুষ এবং একটি ৬ বছরের শিশু কন্যা রয়েছে। দুঘটনার জেরে আহত ১০ জনকে ভতি করা হয়েছে হাসপাতালে। মর্মান্তিক দুঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat